About
বাংলাদেশ ও ভারতসহ বাংলা ভাষাভাষী সকল স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত গণিত ও ফলিত গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষায় ( টার্মিনোলোজি ও বোঝার সুবিধার্থে ক্ষেত্রবিশেষে ইংরেজি ভাষায়) তৈরীকৃত সর্বপ্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্লগ ওয়েবসাইট "Zero to Infinity".এছাড়াও যেসকল বিভাগে গণিতের বিভিন্ন কোর্স রয়েছে, যেমনঃ সিএসই, ট্রিপল ই, মেকানিক্যাল,পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, রসায়ন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান ইত্যাদি বিভাগে অধ্য্যনরত শিক্ষার্থীদের গণিত সংক্রান্ত কোর্সগুলোর জন্যও এই ওয়েবসাইটটি কার্যকরী ভূমিকা পালন করবে।
এখানে গণিত বিভাগের বিভিন্ন কোর্সগুলোকে বর্ষ অনুযায়ী (year-wise) সাজানো হয়েছে । এ সকল কোর্সের তত্বীয় বিষয় (theory) ব্যাখ্যা, বিশ্লেষণ খুবই সহজ, সাবলীল ও বোধগম্য ভাষায় করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন গাণিতিক সমস্যাবলীর সমাধান করা হয়েছে।
এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের শিক্ষাক্রম (curriculum) অনুসরণ করা হয়েছে। তবে সিলেবাস যাই হোক,যে কোনো বিশ্ববিদ্যালয়ের/কলেজের গণিত বিভাগে একই বিষয়বস্তুই পড়ানো হয়, হয়তো বা কোনোটা আগে আর পরে, কিন্তু বিষয়বস্তু একই থাকে। আর ওয়েবসাইটটিতে বাংলায় লিখার কারণে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশী ফলপ্রসু হবে।
সর্বোপরি, এই ওয়েবসাইটটি শিক্ষার্থী ভাই-বোনদের একাডেমিক পরীক্ষা, ব্যক্তিগত চর্চা ও গণিতের অজানা বিষয়বস্তু শেখার জন্য একটি অতি প্রয়োজনীয় প্লাটফর্ম হতে পারে।
আব্দুল্লাহ্ মুহম্মদ সাকিব
গণিতে স্নাতক (সম্মান)
খুলনা বিশ্ববিদ্যালয়

No comments